দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল।ছবি: সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুরু থেকেই পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে সফরকারী দলের ব্যাটাররা।

সোমবার (২০ এপ্রিল) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। তবে শুরু থেকেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের গতিময় বোলিংয়ে চাপে পড়ে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি।

দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ২৬ বলে ১৩ রান করে  নাহিদ রানার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন হেনরি নিকোলস।

এরপর ক্রিজে আসা উইল ইয়ং-কেও দ্রুত ফিরিয়ে দেন নাহিদ। মাত্র ৭ বলে ২ রান করে তিনি আউট হন।

উইকেটশিকারীর তালিকায় নাম লেখান ছয় মাস দলে ফেরা সৌম্য সরকারও। তাঁর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম (৩৫ বলে ১৪ রান)।

৫২ রানে তিন উইকেট হারিয়ে রান তোলায় গতি হারায় নিউজিল্যান্ড। তবে বড় বিপর্য য় হতে না দিয়ে ধীর গতিতে দলকে এগিয়ে নেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। অর্ধশত তুলে নিয়েছেন কেলি। ৬৬ বলে করা হাফ সেঞ্চুরিটি তাঁর পাঁচ ওয়ানডের ক্যারিয়ারে প্রথম।

বিদজ্জনক আভাস দেয়া ৫৬ রানের জুটিকে থামান নাহিদ রানা। ১৯ করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আব্বাস।

প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। তিনটি উইকেট শিকার করেছেন নাহিদ রানা।