
আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দিনটি খেলাপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ ব্যস্ত ও রোমাঞ্চকর। আজ ফুটবল ও ক্রিকেটপ্রেমীদের জন্য টিভিতে থাকছে ব্যস্ত এক সূচি। সূচি অনুযায়ী ইংলিশ প্রিমিয়ার লিগ, আইপিএল, পিএসএলসহ বিভিন্ন জনপ্রিয় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
ক্রিকেট
আইপিএলে আজ রয়েছে দুইটি ম্যাচ।
বিকেল ৪টায় মুখোমুখি হবে বেঙ্গালুরু ও দিল্লি, আর রাত ৮টায় খেলবে হায়দরাবাদ ও চেন্নাই। দুটি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে।
পিএসএলে রাত ৮টায় লাহোর ও রাওয়ালপিন্ডির ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে টি স্পোর্টসে।
বাংলাদেশ ফুটবল
বাংলাদেশ ফুটবল লিগে বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে নামবে ব্রাদার্স ও পিডব্লিউডি। ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টসে।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ইপিএলে আজ একাধিক ম্যাচ থাকছে।
• ব্রেন্টফোর্ড বনাম ফুলহাম — বিকেল ৫টা ৩০ মিনিট
• লিডস বনাম উলভস — রাত ৮টা
• নিউক্যাসল বনাম বোর্নমাউথ — রাত ৮টা
• টটেনহাম বনাম ব্রাইটন — রাত ১০টা ৩০ মিনিট
• চেলসি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড — রাত ১টা
সব ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে।
বুন্দেসলিগা
জার্মান লিগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুটি ম্যাচ রয়েছে—
লেভারকুসেন বনাম অগসবুর্গ এবং হফেনহেইম বনাম ডর্টমুন্ড। সম্প্রচার হবে সনি টেন ১ ও সনি লিভে।
কোপা দেল রে ফাইনাল
রাত ১টায় অনুষ্ঠিত হবে কোপা দেল রে ফাইনাল, যেখানে মুখোমুখি হবে আতলেতিকো ও সোসিয়েদাদ। ম্যাচটি দেখা যাবে ফ্যানকোডে।
ইফাজ/এসএস



