বিএনপি
বিএনপির লোগো।ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, অনলাইন ও ইউটিউবে প্রচারিত একটি বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দলটি।

শনিবার (৪ এপ্রিল) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

প্রচারণায় বলা হয়, বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা—এ ধরনের দাবি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, রিজভীর নামে প্রচারিত এই বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এবং এটি একটি কুচক্রী মহলের অপপ্রচার। এ ধরনের বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য থেকে দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।