বিএনপি
বিএনপির লোগো।ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন মাস পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে, গত ৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গত ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, বেশ কিছুদিন যাবৎ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে না। সর্বশেষ ভোটের এক মাস আগে স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। আজ আবার বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকের এজেন্ডা সম্পর্কে আগে থেকেই আমাদের জানানো হয় না বলেও মন্তব্য করে তিনি।