
জাতীয় সংসদে দাঁড়িয়ে সিলেট-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা তার স্বামী ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর খোঁজ জানতে চান চেয়ে প্রশ্ন রেখে বলেছেন, ইলিয়াস আলী কোথায়?
সোমবার (৩০ মার্চ) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই আবেগঘন বক্তব্য দেন।
তাহসিনা রুশদীর লুনা অভিযোগ করে বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন, এরপর থেকে তাদের কোনো খোঁজ মেলেনি।
তিনি জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারসহ এলাকাবাসী আজও উদ্বেগে রয়েছে।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর দুর্দশার কথাও তুলে ধরে তাহসিনা রুশদীর লুনা বলেন, শুধু ইলিয়াস আলী নয়, আরও অনেক পরিবার আজও তাদের স্বজনদের খোঁজে দিন কাটাচ্ছে।
তিনি নিখোঁজদের বিচার, তাদের অবস্থান নিশ্চিতকরণ এবং পরিবারগুলোর আর্থিক ও সামাজিক পুনর্বাসনের দাবি জানান। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান ফ্যসিবাদের সময় গুমের শিকার ।
তাহসিনা রুশদীর লুনা তার বক্তব্যে রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন অধ্যায়ও স্মরণ করেন। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে স্মরণ করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ধন্যবাদ জানান।
তিনি আরও জানান, নির্বাচনী এলাকা সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে কথা বলার সুযোগ পাওয়ায় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞ।
সংসদে তাহসিনা রুশদীর লুনা বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের সময় নিখোঁজ ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত এবং তাদের অবদান ইতিহাসে যথাযথভাবে স্বীকৃতি পাওয়া দরকার।
বক্তব্যে তিনি আরও বলেন, আমরা এখনো জানি না আমাদের স্বজনদের কী হয়েছে—তাদের পরিণতি কী।



