
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (তৃতীয় দিন) মুলতবি অধিবেশন শুরু হওয়ার পাঁচ মিনিট আগে নিজের নির্ধারিত আসনে এসে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
রোববার (২৯ মার্চ) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই শুরু হয় অধিবেশন বলে জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ঠিক এক মাস পর গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হয়। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঈদুল ফিতরের ছুটির কারণে মাত্র দুটি বৈঠকের পর ২৯ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। বর্তমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।



