
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরের পর থেকে দলে দলে নেতাকর্মীরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন।
এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসার কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিকেল ৫টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।



