
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই।
মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
দেশে ২৬ সালের নির্বাচনটি আর আট দশটি নির্বাচনের মতো না মন্তব্য করে সেলিনা সুলতানা নিশিতা বলেন, অনেককে গুম-খুন হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকেও জেল খাটতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের প্রতিটি সদস্যের প্রতি ধন্যবাদ জানিয়ে সেলিনা সুলতানা নিশিতা বলেন, এখন বাকস্বাধীনতা ও আইনের শাসনের নিশ্চয়তা আছে। তবে তা যৌক্তিক ও শালীন হতে হবে।



