
জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তিতে যোগ দিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চার সদস্য।
সোমবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান সম্পন্ন হয়। নতুন যোগদানকারীরা হলেন-জ্যাকসন গমেজ, রাসেল রোমান রোজারিও, হিমেল গমেজ ও জীবন স্লান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল জানান, নতুন যোগ দেওয়া নেতাদের দায়িত্ব পরে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।



