জিল্লুর রহমান ও তার স্ত্রী ফাহমিদা হক।
জিল্লুর রহমান ও তার স্ত্রী ফাহমিদা হক।ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত ৩৬ প্রার্থীর তালিকা রয়েছেন টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক। আর তার স্ত্রী ফাহমিদা হক পরিচালনা পর্ষদের একজন সদস্য বা বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্বরত। তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

ফাহমিদা হকের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি ঢাকায় বড় হয়েছেন। সাংবাদিক জিল্লুর রহমান তার স্বামী হলেও সিভিতে তার পরিচয় দেননি। বাবা জহিরুল হকের নাম সিভিতে উল্লেখ করেছেন তিনি।