এনসিপি
এনসিপির লোগো।ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংরক্ষিত আসনে দুইজন এমপি হচ্ছেন। তারা হলেন, মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। 

সোমবার (২০ এপ্রিল) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু জাতীয় নাগরিক পার্টির ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক ও সদস্যসচিব পদে আছেন।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮ আসনসহ ৭৬ আসন পেয়ে বিরোধী জোট গঠন করে ১১ দল। সেই হিসাবে তারা মোট ১৩টি সংরক্ষিত  মহিলা আসন পাবে। 

প্রাপ্ত আসন অনুযায়ী, জামায়াতের ১১টি সংরক্ষিত আসন পাওনা হলেও শরিকদের জন্য ছাড় দিয়ে আটটি সংরক্ষিত আসনে নিজেদের প্রাথী মনোনীত করেছে দলটি। বাকিদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দুজন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) থেকে একজন ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজনকে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া জামায়াতের কোটা থেকে জুলাই শহীদ পরিবারের একজনকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য করা হচ্ছে। 

সংরক্ষিত মহিলা আসনের জন্য ১১ দল মনোনয়ন পেয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মাহফুজা সিদ্দিকা, নাজমুন নাহার নীলু, সাজেদা সামাদ, মারদিয়া মমতাজ, মাহমুদা আলম মিতু, মনিরা শারমিন, তাসমিয়া প্রধান, সামসুন নাহার, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।