
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমানে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেখ হাসিনা আর আওয়ামী লীগের চেয়েও বিএনপিকে বেশি ভয়ংকর শক্তি হিসেবে বিবেচনা করছে।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগে যে রাজনৈতিক সহযোগিতার ইঙ্গিত জামায়াত ও এনসিপির পক্ষ থেকে দেখা গিয়েছিল, বর্তমানে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন তারা এমন রাজনৈতিক অবস্থানে গেছে, যেখানে বিএনপিকে কেন্দ্র করে নতুন ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।
গোলাম মাওলা রনি দাবি করেন, অতীত সরকারের সময় জামায়াতের ওপর দমন-পীড়নের উদাহরণ টেনে তিনি বলেন, বিভিন্ন সময় দলটির অফিস বন্ধ করা এবং রাজনৈতিক কার্যক্রম সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে দল হিসেবে জামায়াতকে বিচারের মুখোমুখি করা হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দল ও ব্যক্তির বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে এবং সামাজিক মাধ্যমেও আলোচনা বাড়ছে। তার মতে, এসবের প্রভাব ভবিষ্যতে বিচার ও গ্রেপ্তারের মতো পরিস্থিতি তৈরি করতে পারে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট সৃষ্টি করতে পারে।
এছাড়া তিনি মন্তব্য করেন, দেশের রাজনৈতিক পরিবেশে বিভিন্ন গোষ্ঠীর অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যা সামনের দিনগুলোতে আরও জটিল রূপ নিতে পারে।
গোলাম মাওলা রনির এসব মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



