জামায়াতে ইসলামী
জামায়াতে ইসলামী।ছবি: সংগৃহীত

সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এতে দলটির শীর্ষ নেতারা উপস্থিত থেকে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের বক্তব্যের প্রেক্ষিতেই এই জরুরি সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান ক্রমেই স্পষ্ট হচ্ছে। এই প্রেক্ষাপটে জামায়াতের সংবাদ সম্মেলন নতুন কোনো রাজনৈতিক বার্তা বা কর্মসূচির ইঙ্গিত দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।