
রাজধানীর শাহজাহানপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির শাহজাহানপুর সমাজকল্যাণ পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. মুহাম্মাদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মাদ শরিফুল ইসলাম, শ্রমিক নেতা ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন চঞ্চল, থানার কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক এবং ১১ উত্তর ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন রুমেলসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে ১৫০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।



