তারেক রহমান, বিএনপি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে আদর্শ বিদ্যানিকেতন মানিকদী স্কুলের ১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৯৯২টি ভোট পেয়ে এগিয়ে আছেন দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ৬৭২টি ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।