নির্বাচন
জামায়াতে ইসলামী সমর্থিত অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন।ছবি: সংগৃহীত

ঢাকা-১৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর-১২ ও মোল্লা মার্কেট এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা করেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। তিনি দাবি করেন, তার প্রচারণায় ব্যাপক সাড়া মিলছে এবং জনগণের দায়িত্ব নেওয়ার সুযোগ পেলে কাজ করার অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, ভয়ভীতি দেখিয়ে তাদের প্রচার থামানো যাবে না। তার ভাষায়, অতীতেও তাদের দল চাপের মুখে নতি স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না।

মোল্লা মার্কেট এলাকার রবিন নামের এক ভোটার বলেন, অনেক দলকে দেখেছি, প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই এবার পরিবর্তন চাই। 

ফাতেমা বেগম নামের এক নারী ভোটার জানান, নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষার প্রশ্নে তিনি প্রার্থীকে সমর্থন করছেন।

হিমেল নামের এক অটোরিকশা চালক বলেন, বিহারি ক্যাম্পের উন্নয়নে আগে তেমন কাজ হয়নি। এবার নতুন কাউকে সুযোগ দিতে চাই।

গণসংযোগে ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।