ডা. মাহমুদা মিতু
ডা. মাহমুদা মিতু।ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দুই বিয়ে সম্পর্কিত গুজবের জবাব দিয়েছেন।

সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছিল, মাহমুদা মিতু প্রথম স্বামী থেকে তালাক নেওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি।

ডা. মাহমুদা মিতু নিজের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘বিয়ের বয়স ১৭ বছর। দুইটা মেয়ে আছে। আমার সংসার জীবন এত সুন্দর, মাশা আল্লাহ। যারা আমাকে চিনেন তারা জানেন, আমি স্বামীর সাপোর্টেই রাজনীতি করি।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর কসম, ১৭ বছরে স্বামীর সঙ্গে মনমালিন্য হলেও এক ঘণ্টার জন্যও রাগ করেছি এমন ইতিহাস নেই। আর দুই বিয়ে তো দূরের কথা। আল্লাহ এদের হেদায়েত দিন। এমন মিথ্যাচারের জন্য এমন শিক্ষা দিন যেন আর কোনো নারীকে নিয়ে মিথ্যার সাহস না পায়।’

ডা. মাহমুদা মিতু সম্প্রতি ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে তা প্রত্যাহার করে তিনি ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন।