বিএনপি, তারেক রহমান
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।ফাইল ছবি

লীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপির ২৬ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে এ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবী মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান হীরা ও আ. ন. ম. সাদেকুর রহমান নঈম। এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য মো. সুজারুল ইসলাম ফকির, এখলাস উদ্দিন বিএসসি ও হাবিবুর রহমানকেও বহিষ্কার করা হয়েছে।

হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি (মোল্লা মনির) এবং পৌর বিএনপির সদস্য মো. মতিউর রহমান মতি, মো. শরিফুল আলম ও মো. হাবিবুর রহমানও বহিষ্কারের আওতায় পড়েছেন।

ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাছিম উদ্দিন বিশ্বাস, মো. নজরুল ইসলাম দুলাল, মো. মঞ্জুরুল হক মুঞ্জু, মো. মেজবাহ উদ্দিন মামুন ও মো. আব্দুস শহিদ মিয়াসহ উপজেলা বিএনপির আরও কয়েকজন সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।