তারেক রহমান, বিএনপি
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। ছবি: আরটিএনএন

একটি মহল আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে একাধিক তথাকথিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েবি নির্বাচন দেখেছি। দেশের মানুষ কি ভোট দিতে পেরেছে? পারেনি। যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা চলে গেছে।’

তিনি আরও বলেন, এখন আবার একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে। কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায়—সে চেষ্টা চলছে।

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

এমকে/আরটিএনএন