
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল কুৎসা রটিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তবে তারা মানুষের ভোট পাবে না। তিনি বলেন, ‘এরা স্বাধীনতাবিরোধী। আজকের লড়াই এদের বিরুদ্ধেই।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
জনসভায় বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মানুষ প্রাণ দিয়েছে, গুমের শিকার হয়েছে। তবু কেউ মাথা নত করেনি। তারেক রহমানের বর্তমান রাজনৈতিক যাত্রাকে তিনি ‘নতুন বাংলাদেশের যাত্রা’ বলে উল্লেখ করেন।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির এই নির্বাচনী জনসভার কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
এমকে/আরটিএনএন



