জামায়াত
জামায়াতের আমিরের সঙ্গে দেখা করেছেন মিচেল লি।ছবি: আরটিএনএন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। 

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের এ বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক মতবিনিময় করা হয়।

এহসানুল মাহবুব জোবায়ের জানান, মিচেল লি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদও ব্যক্ত করেছেন।

এ সময় আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলেও জানান জামায়াতের প্রচার বিভাগের প্রধান।

এমকে/আরটিএনএন