জামায়াত, কর্নেল অলি
ড. কর্নেল (অব.) অলি আহমদ।ছবি: সংগৃহীত

খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের  বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ড. কর্নেল (অব.) অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হয়েছেন। তিনি একজন সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক বর্ষীয়ান রাজনীতিবিদ। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাঁর মতো পরিচ্ছন্ন ও মর্যাদাসম্পন্ন একজন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

এমকে/আরটিএনএন