উত্তরায় অগ্নিকাণ্ড
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।ছবি: আরটিএনএন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন পরিদর্শন করে সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

শুক্রবার ( ১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর উত্তরা অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিয়ে এ আশ্বাস দেন। 

এ সময় আমীরে জামায়াত ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন এবং হতাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য দোয়া করেন।

এসময় ঘটনাস্থল পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল ইসলাম এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিব।

উল্লেখ্য, আজ সকাল ৭টা ৫০ মিনিটে সংঘটিত এ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৬ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।