১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন
১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ সংবাদ সম্মেলন শুরু হয়েছে

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। 

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। 

জানা গেছে, আজকের সংবাদ সম্মেলন থেকে সমঝোতায় ৩০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দে সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন।