
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে লেফটেন্যান্ট কর্নেল (অব:) হেলাল উদ্দিনকে আহ্বায়ক ও মো. আলতাফ হোসাইনকে সদস্য সচিব করে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
গতকাল বুধবার দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরী সভায় উচ্চপর্যায়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ছিদ্দিকুর রহমান।
হেলাল উদ্দিন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও ভাইস-চেয়ারম্যান। আর আলতাফ হোসাইন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক।
নবগঠিত এই কমিটিকে তাদের অর্পিত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদেরকে এবি পার্টির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।



