সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জহির উদ্দিন ।
সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন । ছবি: সংগৃহীত

দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

বুধবার সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বাংলাদেশও চাপে থাকলেও দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের জ্বালানির মূল্য এখনো ভিন্ন অবস্থানে রয়েছে। এ পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানান তিনি।

এমআর/আরটিএনএন