
ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে বুধবার দুপুরের মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দুপুর ১টার মধ্যে বজ্রবৃষ্টি ও ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ৬০–৮০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৭টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
এমআর/আরটিএনএন



