ঈদযাত্র, ঈদ যাত্রা, শেষ মূহুর্তের ঈদ যাত্রা, জাতীয়, ঈদুল ফিতরে ঘরে ফেরা, শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবীরা, কম যাত্রী চাপ,
ঢাকা ছাড়ছেন ঘরমুখি মানুষ তবে অন্যদিনের তুলনায় চাপ অনক কম।ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে রেল, সড়ক ও নৌপথে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ। তবে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী চাপ কিছুটা কম দেখা গেছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী উপস্থিতি আগের দিনের তুলনায় কম। কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনের যাত্রী সবজি বিক্রেতা আতাউর রহমান জানান, “তিনদিন আগে আনা সবজি গতকাল দুপুরে শেষ হয়ে গেছে। ট্রেন এখন অনেকটাই ফাঁকা, তাই যাত্রা অনেক সহজ।” অন্যান্য প্ল্যাটফর্মেও ভিড় কম এবং কোনো বিশেষ ভোগান্তি নেই।

রাজধানীর গাবতলী, মহাখালীসহ বিভিন্ন বাস টার্মিনালেও যাত্রীদের দেখা গেছে। তবে গত কয়েক দিনের তুলনায় চাপ অনেকটা কম। সড়কে গাড়ির চাপও কম রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আজ, ২০ মার্চ, শুক্রবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল, শনিবার (২১ মার্চ) থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরবিএ/আরটিএনএন