মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস ।
মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস । ছবি: ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পাতিবার (১২ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

তিনি জানান, বুধবার ইফতারের সময় পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।