জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ের একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সুমনা আক্তার (৪৫) মারা গেছেন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ধামরাই থেকে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে সুমনা আক্তার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

তিনি জানান, সুমনার স্বামী বাদশা মিয়া (৫৬), দুই ছেলে মোহাম্মদ আরাফাত (২২) ও আবু বক্কর সিদ্দিক (১৬) এখনো চিকিৎসাধীন। বাদশা মিয়ার শরীরের তিন শতাংশ দগ্ধ, আরাফাতের ২ শতাংশ ও আবু বক্কর সিদ্দিকের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।