রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে চালকদের দীর্ঘ অপেক্ষা।
রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে চালকদের দীর্ঘ অপেক্ষা। ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য হাহাকার ও দীর্ঘ সারি আজও অব্যাহত রয়েছে। সরবরাহ ঘাটতির কারণে বুধবার (১১ মার্চ) সকালেও অনেক পাম্পে স্বাভাবিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

ফজরের নামাজ শেষে কিংবা সাহরি খেয়েই মোটরসাইকেল ও গাড়ি চালকরা পাম্পে ভিড় করছেন। অনেককে সারারাত লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

পাম্প কর্মীরা জানিয়েছেন, তেলের মজুদ কিছুটা বাড়তে শুরু করলেও বর্তমানে সরকার নির্ধারিত কোটা বা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে।

সাধারণ চালকরা এই ভোগান্তি নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। এছাড়া কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে কোথাও তেল অবৈধ মজুত করা হচ্ছে কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

 বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দ্রুত এই সমস্যার সমাধান না হলে রাজধানীর যানজট ও জনভোগান্তি আরও প্রকট আকার ধারণ করতে পারে।