
টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ২ হাজার টাকার বেশি বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ বুধবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
সোনার নতুন মূল্য তালিকা (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৭০,৪৩০ টাকা।
২১ ক্যারেট: ২,৫৮,১২৪ টাকা।
১৮ ক্যারেট: ২,২১,২৬৬ টাকা।
সনাতন পদ্ধতি: ১,৮০,৬১৭ টাকা।
এবছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪০ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো এবং কমানো হয়েছে ১৪ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো আর কমানো হয়েছিল ২৯ বার।
রুপার নতুন মূল্য তালিকা (প্রতি ভরি)
সোনার পাশাপাশি রুপার দামও ভরিতে ১৭৫ টাকা বেড়েছে।
২২ ক্যারেট: ৬,৭০৭ টাকা।
২১ ক্যারেট: ৬,৪১৫ টাকা।
১৮ ক্যারেট: ৫,৪৮২ টাকা।
সনাতন পদ্ধতি: ৪,০৮২ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৫ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৯ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।
এমআর/আরটিএনএন



