
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হাম আর ২ জন হামের লক্ষণ নিয়ে মারা গেছেন
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৭০ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৪ জন। এদিকে এই পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৭২ জন, যা গতকাল ছিল ১৫ হাজার ৩২৬ আর সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আজ ১৩ হাজার ২৫৮ জন, যা গতকাল ছিল ১২ হাজার ৩৯৬ জন।
গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামে মারা গেছেন ৩৭ জন আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮৩ জন।



