
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (৭ এপ্রিল সকাল ৮টা থেকে ৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত্যু হওয়া শিশুদের বয়স ও স্থান নিয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
একদিনের মৃত্যুর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২১ শিশু।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ শিশু। একই সময়ে ১৮৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত হামে আক্রান্ত শিশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ২৪১ জন।
আরবিএ/আরটিএনএন



