রাজধানীতে ডিবি অভিযানে ৪৫০ গ্রাম কোকেনসহ ৭ জন গ্রেফতার, পুলিশ, লালাবাগ থানা, গোয়েন্দা লালবাগ, কোকেনসহ গ্রেপ্তার, হিরোইনসহ গ্রেপ্তার, পুলিশ, গোয়েন্দা পুলিশ, গুলশান, মোহাম্মাদপুর,
কোকেনসহ গ্রেপ্তার ৭ জন।ছবি: আরটিএনএন।

রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে ৪৫০ গ্রাম কোকেনসহ সাতজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিলন মোল্লা (৪০), মোঃ মেহেদী হাসান ওরফে সম্রাট (২৬), মোঃ তরিকুল ইসলাম (৩২), মোঃ ফাহিম আশরাফ (৩৫), মোঃ রাকিব হোসেন (৪৫), মোঃ শহিদুল ইসলাম (৫৫) এবং মোঃ আওয়াল তালুকদার (৪৮)।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৫:১০ মিনিটে গুলশান-২ এলাকার ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম কোকেনসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাত ১২টার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বাকি তিনজনকে ৩৫০ গ্রাম কোকেনসহ আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে কোকেন সংগ্রহ করে রাজধানীর অভিজাত এলাকা ও অন্যান্য স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।