
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে ১১ দলের বৈঠক শেষে দুপুরে এ তথ্য করেছেন ১১ দলীয় জোটের অন্যতম নেতা হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, প্রকৃত সংস্কার কার্যক্রমকে ধামাচাপা দিয়ে সরকার কেবল সংবিধানে আংশিক সংশোধনী আনতে চায়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ‘ফ্যাসিবাদী পথে’ হাঁটছে। এ পরিস্থিতিতে রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের সামনে অন্য কোনো বিকল্প নেই।
এ দিকে আগামী ৭ এপ্রিল ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।



