মধ্যপ্রাচ্যে,১৮ ফ্লাইট,বাতিল
আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আজও (সোমবার) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে এর সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের আকাশপথে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, এ পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত মোট ৮৫৮টি ফ্লাইট বাতিল হয়েছে। প্রতিদিনই বিভিন্ন গন্তব্যে একাধিক ফ্লাইট বাতিল হচ্ছে।

আজকের (৩০ মার্চ) বাতিল ফ্লাইটসমূহ: কুয়েতগামী: ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই): ৪টি, গালফ এয়ার (বাহরাইন): ২টি, কাতার এয়ারওয়েজ: ৪টি, এমিরেটস এয়ারলাইনস (ইউএই): ২টি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত): ৪টি। 

বেবিচক সূত্র আরও জানায়, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আকাশপথে এ ধরনের বিঘ্ন অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।