ঢাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনে ঝড়ের সতর্কতা, জাতীয়, বৃষ্টি, ঢাকা, ঈদ,
বৃষ্টিস্নাত একটি মুহুর্ত।ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের ধারা চলছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার পর থেকেই ঢাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বজ্রপাতের বিকট শব্দ, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি এবং মেঘের গর্জন লক্ষ্য করা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায়, এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঈদুল ফিতর আগামীকাল (২১ মার্চ) উদযাপিত হবে। আবহাওয়া অফিস সতর্ক করেছে, দেশের আট বিভাগেই ঈদের দিন বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আরবিএ/আরটিএনএন