শিক্ষা, ফাহাম আব্দুস সালাম
ড. ফাহাম আব্দুস সালাম।ফাইল ছবি

অস্ট্রেলিয়া প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম বলেছেন, যেই মানুষ শিক্ষার আলো পায়নি তার টাকার গরমে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলা উচিত নয়। 

বুধবার (১১ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ড. ফাহাম আব্দুস সালাম পোস্টে আরও উল্লেখ করেন, ‘আমার মনে হয় সরকারের তরফ থেকে একটি কঠোর নিয়ম করা উচিত, যাতে কোনো অশিক্ষিত বা নন-গ্র্যাজুয়েট ব্যক্তির দানের টাকায় কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা না যায়। কোনো অশিক্ষিত বা নন-গ্র্যাজুয়েট ব্যক্তির দানকৃত জমিতে স্কুল বা কলেজ গড়ে উঠলে তা অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত।’

তিনি বলেন, ‘যেই মানুষ শিক্ষার আলোই পায়নি, তার টাকার গরমে আর যাই হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলা উচিত না। দ্রুত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চিরতরে বন্ধ করা হোক। এই নিয়ম সঠিকভাবে কার্যকর করলে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে আর কোনো অশিক্ষিত ব্যক্তি ঢুকতে পারবে না। এটি হেব্বি হবে।’

ড. ফাহাম আব্দুস সালামের এই বক্তব্য সামাজিক মাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।