
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪টি রুটের ফ্লাইট স্থগিত করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।
অপরদিকে দুবাই ও আবুধাবি রুটে ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় বর্তমানে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইটগুলো পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্থগিত থাকবে।
রবিবার (৮ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে এপর্যন্ত মোট ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার : ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলেছে বিমান।
আরবিএ/আরটিএনএন



