
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার মোট সাতদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকুরীজীবীরা। সরকার বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
আগের নির্ধারিত ছুটির সঙ্গে আজকের বৈঠকে ১৮ মার্চও ছুটি যুক্ত করার সিদ্ধান্ত হয়। ফলে এবার কার্যত ছুটি হবে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত। ১৭ মার্চ পবিত্র শবে কদর, ২১ মার্চ ঈদুল ফিতর এবং এর আগে ও পরে যথাক্রমে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ সরকারি ছুটি থাকবে।
মন্ত্রীপরিষদ বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান, ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে ঈদের আগে চারদিন এবং ঈদের দিন ও পরের দুইদিন মিলিয়ে মোট ছুটি দাঁড়ালো সাতদিন।
এবারের ছুটি চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হলেও সরকারি ব্যবস্থাপনায় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এখন তা একদিন বাড়ানো হলো।
আরবিএ/আরটিএনএন



