
রাজধানী বাইতুলমুকাররম এলাকা থেকে উদ্ধারকৃত খণ্ডিত মরদেহের তদন্তে ঘেটনার রহস্য উদষাটন ও ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান রোববার (১ মার্চ ) সকালে ঘাতক গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।
তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যা করার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দিয়েছে হত্যাকারী। পুলিশ এ পর্যন্ত মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে। সর্বশেষ খণ্ডটি সাভারের আমিনবাজার থেকে উদ্ধার করা হয়। দেহের সপ্তম খণ্ডটির উদ্ধার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ তথ্যটি নিশ্চিত করে জানান, ‘আজ ভোরের দিকে ওবায়দুল্লাহর দেহের আরও একটি অংশ আমিনবাজার থেকে উদ্ধার করা হয়।’
হত্যার পর ওবায়দুল্লাহর মরদেহ সাত খণ্ড করে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ফেলে রাখা হয়। এর মধ্যে ছয়টি খণ্ড ইতোমধ্যে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অবশিষ্ট অংশটি উদ্ধারের কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে।
আরবিএ/আরটিএনএন



