জুম্মার নামাজ
প্রধানমন্ত্রী তারেক রহমান।ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জুম্মার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ নৌ বাহিনী সদর দপ্তরে জুম্মার নামাজ আদায় শেষে তিনি উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

নামাজ শেষে ছোট্ট শিশুদের মাথায় হাত বুলিয়ে দিয়ে, হাসিমুখে কথা বলে তাদের সঙ্গে আন্তরিক সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিশুদের উৎসাহ দেন এবং স্নেহ-মমতায় ভরা কিছু মুহূর্ত ভাগ করে নেন।

উপস্থিত সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর চারপাশে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। শিশুদের মুখে ছিল কৌতূহলী হাসি ও উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।

এ সময় কয়েকজন শিশু রোজা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে। প্রধানমন্ত্রীও তাদের প্রশ্নের জবাব দেন এবং শুভকামনা জানান।