বায়ুদূষণ, ঢাকা
বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।ছবি: সংগৃহীত

ছুটির দিনেও বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) এয়ার কোয়ালিটি ইনডেক্স সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা ঢাকার দূষণ স্কোর ২৯৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির দূষণ স্কোর ২১১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বায়ুর মান সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে উচ্চমাত্রার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।