
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ৩ মার্চ থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে সূত্রে জানা যায়, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকাল, আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ঈদে ৫ জোড়া, মোট ২০টি স্পেশাল ট্রেন চলাচলে যুক্ত করা হবে, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।



