
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন। তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন মন্ত্রীদের শপথ পাঠ করাবেন।
ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পান। তিনি বলেন, “সবার দোয়া ও সহযোগিতা চাই। জনগণের জন্য কাজ করতে চাই।”
নেত্রকোনা-১ আসনে তিনি বিপুল ব্যবধানে জয়ী হন। প্রায় ৭২ হাজার ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন এই সংসদ সদস্য।



