
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটারের উপস্থিতি কম থাকলে নিরবিচ্ছিন্নভাবে চলছে ভোটগ্রহণ।
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৭শ ৩ জন। এরমধ্যে ১৯৩৩ জন এবং নারী ভোটার ১৭৭০ জন।
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইউসুফ জানান, সকাল ১০ টায় হিসেব অনুযায়ী ১০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে বলেই আশা করছি।
ঢাকা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুর রহমান জানান, ১০. ৪৫ মিনিট পর্যন্ত এখানে ভোট গ্রহণ হয়েছে ১৯ শতাংশ। এখানে ভোটার রয়েছেন ৩২১৫ জন।



