
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ ও তথ্য দ্রুত নিষ্পত্তি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, ভবন নং ১, কক্ষ নং ১৮০২-এ (টেলিফোন: +৮৮০২২২৬৬৪১১১৮) এই কন্ট্রোল রুম কার্যক্রম শুরু করবে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদির বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।



