
জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খানের ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
এ দিন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ফওজুল কবির খান জানান, তার ব্যবহৃত ফোন নম্বরটি হ্যাক হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কারও কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা চাননি।
পোস্টে তিনি লিখেন, ‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোন অর্থসাহায্য চাচ্ছিনা। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।’
এ ঘটনায় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং হ্যাক হওয়া আইডি থেকে আসা যেকোনো ধরনের আর্থিক অনুরোধ উপেক্ষা করার অনুরোধ করেন।



