আতাউর রহমান বিক্রমপুরী
আতাউর রহমান বিক্রমপুরী।ছবি: সংগৃহীত

আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদী থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (২৪ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

তালেবুর রহমান আরও বলেন, আতাউর রহমানের বিরুদ্ধে তিন মাসের ডিটেনশন আদেশ রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তারের জন্য জিএমপি অনুরোধ জানায়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আতাউর রহমানকে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।